চৈতন্যভাগবত প্রশ্ন এবং উত্তর mcq
![]() |
| 1st Semester |
1. চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রামাণ্য গ্রন্থ?
উত্তর : চৈতন্য জীবনীগ্রন্থগুলির মধ্যে একমাত্র বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতী এবং কাব্যগুণান্বিত গ্রন্থ।
2. বৃন্দাবন দাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর : বৃন্দাবন দাস শ্রীচৈতন্যভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্কন্যা নারায়ণীর পুত্র। আনুমানিক ১৫১৯ খ্রিঃ কাছাকাছি সময়ে তিনি জন্মগ্রহণ করেন। বর্ধমান জেলার দেনুড় গ্রামে কবির জন্ম বলে জানা যায়। ভাগবতের অনুসরণে প্রামাণ্য জীবনীটিরচনা করার জন্য বৈঘ্নব সমাজে তিনি "চৈতন্যলীলার ব্যাস" নামে পরিচিত ছিলেন।
3. চৈতন্য ভাগবত কটি খন্ডে বিভক্ত? কোন খন্ডে কতগুলি অধ্যায় আছে?
উত্তর : চৈতন্য ভাগবত গ্রন্থটি তিনটি খন্ডে বিভক্ত। আদিখন্ডে ১৫টি, মধ্যখন্ডে ২৬টি এবং অন্ত্যখন্ডে ১০টি অধ্যায় আছে।
4. চৈতন্য ভাগবত কাব্যটির পূর্বনাম কী ছিল? কার নির্দেশ ও উপদেশ ক্রমে কবি এই কাব্য রচনায় প্রবৃত্ত হন?
উত্তর : বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটির পূর্বনাম ছিল - চৈতন্যমঙ্গল। কবি তাঁর মা নারায়ণী ও গুরু নিত্যানন্দের নির্দেশ ও উপদেশক্রমে এই কাব্য রচনায় প্রবৃত্ত হন।
5. চৈতন্য ভাগবত গ্রন্থের রচনাকাল কত?
উত্তর : ড: বিমানবিহারী মজুমদারের মতে চৈতন্য ভাগবতের রচনাকাল ১৬ শতকের মধ্যভাগ, ১৫৪৬ থেকে ১৫৫০ এর মধ্যে।
6. বাংলার প্রথম চৈতন্যজীবনী গ্রন্থ কোনটি? এতে কতগুলি ছত্র আছে?
উত্তর : বাংলার প্রথম চৈতন্যজীবনী গ্রন্থ চৈতন্যভাগবত। এতে প্রায় ২৫,০০০ ছত্র আছে।
7. আদিখন্ডে কোন বিষয় বর্ণিত হয়েছে?
উত্তর : আদিখন্ডে চৈতন্যের জন্ম থেকে গয়াধামে যাত্রা এবং নবদ্বীপে প্রত্যাবর্তন পর্যন্ত বর্ণিত হয়েছে।
8. লোচনদাস চৈতন্যমঙ্গল কবে লিখেছিলেন?
উত্তর : বৃন্দাবনদাসের বেশ কিছু পরে আনুমানিক ১৫৬০-৬৬ খ্রি: অব্দের মধ্যে লোচনদাস চৈতন্যমঙ্গল লিখেছিলেন।
9. চৈতন্যভাগবতে পয়ার ত্রিপদী এবং সংস্কৃত শ্লোক সংখ্যা কত?
উত্তর : চৈতন্যভাগবতে পয়ার ত্রিপদীর সংখ্যা ১২,২৬৩ এবং সংস্কৃত শ্লোকের সংখ্যা ১২০।
10. চৈতন্যভাগবতের অন্ত্যখন্ডের বিষয়বস্তু কী?
উত্তর : চৈতন্যভাগবতের অন্ত্যখন্ডের বিষয়বস্তু হল সন্ন্যাসের পর চৈতন্যদেবের পুরী গমন, গৌড়ে আগমন এবং পুরীতে প্রত্যাবর্তনের পর গৌড়ীয় ভক্তদের পুরীতে আগমন।
11. কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনদাস সম্পর্কে কী বলেছেন?
উত্তর : কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনদাস সম্পর্কে বলেছেন -
কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস।
চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস।।
12. মধ্যযুগের কতগুলি জনপ্রিয় চৈতন্যজীবনী মূলক গ্রন্থের নাম লেখো।
উত্তর : মধ্যযুগের কয়েকটি জনপ্রিয় চৈতন্যজীবনী মূলক গ্রন্থ হল - লোচনদাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীচৈতন্য চরিতামৃত।
