অলিপর্বা স্বস্থানং ন তত্যাজ — স্বস্থানম্ বলতে কী বোঝানো হয়েছে? তার স্থান ত্যাগ না-করার কারণ কী ছিল?

বনগতা গুহা


উত্তর : "বনগতা গুহা" নামক পাঠ্যাংশের প্রধান চরিত্র অলিপর্বা দস্যুদের ভয়ে যে গাছের উপর লুকিয়ে বসেছিল, 'স্বস্থানম্' বলতে সেই জায়গার কথা বলা হয়েছে।

স্থান ত্যাগ না করার কারণ : সমস্ত চোর নিজ নিজ ঘোড়ায় চড়ে চলে গেল। তথাপি অলিপর্বা স্বস্থান ত্যাগ করল না। এর কারণ বুঝতে গেলে অলিপর্বার মনস্তত্ত্ব বুঝতে হবে। আসলে অলিপর্বা কোনো বিপদের ঝুঁকি নিতে চায়নি। অনেক সময় দেখা যায়, তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ভুলবশত কোনো দরকারি জিনিস ফেলে গেলে, লোকে কিছুক্ষণ পরে ফিরে আসে। তবে বহুদূর চলে গেলে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। অলিপর্বা তাই গাছ থেকে নামার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে চায়। চোরেরা যাওয়ার সময় যদি কিছু ভুলে গিয়ে থাকে, তাহলে সেই জিনিস নেওয়ার জন্য আবার সেখানে ফিরে আসতে পারে। তখন অলিপর্বাকে দেখতে পেলে অবশ্যই তাকে বন্দি করবে এবং তার ফলে অলিপর্বার প্রাণসংশয় হতে পারে। এই চিন্তা করে সে কিছুক্ষণ স্বস্থানে থেকেছে।

উপসংহার : এই ঘটনা থেকে জানা যায়, অলিপর্বা খুব সাবধানী এবং বাস্তব জ্ঞানসম্পন্ন বিচক্ষণ ব্যক্তি ছিল।