'সমুপহসন্তি স্বর্গবাসিনং জনং জনাঃ' — উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো।

Subham 0
"সমুপহসন্তি স্বর্গবাসিনং জনং জনাঃ” — উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো।



উত্তর: কবি ত্রিবিক্রমভট্ট আর্যাবর্তের মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে উল্লিখিত উদ্ধৃতিটির অবতারণা করেছেন।

উদ্ধৃতিটির ব্যাখ্যা — আর্যাবর্ত দেশে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় জনগণ সন্তুষ্ট ছিল। সকলে সমস্তপ্রকার সমৃদ্ধির দ্বারা বর্ধিত। ফলে দেশে কোনোরূপ দৈন্য-দারিদ্র্য ছিল না। অর্থের সচ্ছলতা থাকায় তাদের জীবনযাত্রা ছিল মহোৎসবের মতো আড়ম্বরপূর্ণ। এই দেশের মানুষেরা ছিল কুলীন তথা অভিজাত সম্প্রদায়। পক্ষান্তরে স্বর্গবাসীগণ ছিলেন অকুলীন (যাঁরা পৃথিবীতে লয়প্রাপ্ত হন না)। স্বর্গবাসীদের বিমান ছিল। যদিও এক অর্থে বলা যায় – তাঁদের বিমান নামক দেবযান ছিল, অন্য অর্থে বলা যায় – তাঁদের কোনো মানসম্মান ছিল না। অথচ আর্যাবর্তের মানুষের মানসম্মান কখনোই বিঘ্নিত হত না। স্বর্গে ধ্রুব প্রভৃতি মাত্র আটজন বসু বাস করেন। আর আর্যাবর্তে বহু ধনসমৃদ্ধ ব্যক্তি বাস করে।

উপসংহার — এই সমস্ত যুক্তির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে, ধনধান্যভরা এই দেশের মানুষ স্বর্গবাসী অপেক্ষা সুখে- স্বাচ্ছন্দ্যে বসবাস করে। ফলে অকুলীন স্বর্গবাসী দেবতাদের আর্যাবর্তের মানুষ উপহাস করে থাকে।

Post a Comment

0 Comments