'গ্রহ-সংক্রান্তিজ্যোতিঃশাস্ত্রেষু' — প্রসঙ্গ উল্লেখ করে 'সংক্রান্তিঃ'-র সংক্ষিপ্ত পরিচয় দাও।
![]() |
| 'গ্রহ-সংক্রান্তিজ্যোতিঃশাস্ত্রেষু' — প্রসঙ্গ উল্লেখ করে 'সংক্রান্তিঃ'-র সংক্ষিপ্ত পরিচয় দাও। |
উত্তর : বিবিধ-শাস্ত্রে বিশেষত জ্যোতিঃশাস্ত্রে (গ্রহ-নক্ষত্রাদি বিষয়ক) পণ্ডিত ত্রিবিক্রমভট্ট 'নলচম্পু' কাব্যের প্রথম উচ্ছ্বাসে আর্যাবর্তে বসবাসকারী নীরোগ সুখী প্রজাদের বর্ণনা প্রসঙ্গে 'গ্রহ-সংক্রান্তি'-র উল্লেখ করেছেন। আর্যাবর্তে গ্রহকৃত দুর্দৈব ঘটনা প্রজাদের মধ্যে দেখা দিত না।
জ্যোতিঃশাস্ত্রে গ্রহ সংক্রান্তি — জ্যোতিঃশাস্ত্রে সূর্যচন্দ্রাদি নবগ্রহের অবস্থান, গমন, অবস্থানকালে তার প্রভাব, গ্রহকৃত দুর্দৈব ঘটনা, রাহু, শনির দশা বা গ্রাস প্রভৃতি আলোচিত হয়েছে। এক গ্রহ থেকে অন্য গ্রহের সূর্যের অবস্থানে নানা দোষ-গুণের সৃষ্টি হয়। একে বলে গ্রহ-কলহ (গ্রহ-সংক্রান্তি)।
সংক্রান্তি — সম্-ক্রম্ (গমন করা) + ক্তি (ভাবে) = সংক্রান্তি। এর অর্থ হল – সঞ্চার, গমন, সূর্যাদি নবগ্রহের ১২টি রাশিতে গমন, বাংলা মাসের শেষ দিন প্রতিবিম্ব, ব্যাপ্তি প্রভৃতি।
আবার শুভ-অশুভ জ্ঞানের জন্য নক্ষত্রের দ্বারা অঙ্কিত নরাকারচক্র অথবা পঞ্জিকার পুরুষচিত্রের মতো শীর্ণকায় ব্যক্তি হল সংক্রান্তি।
জ্যোতিঃশাস্ত্রবিদ বলেন সূর্য নামক গ্রহ এক বছরে বা বারো মাসে ক্রমে ক্রমে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশিতে গমন করে। এইভাবে সূর্য বারো মাসে একবার পৃথিবী পরিক্রমা করে, একে সংক্রান্তি বলে। রবির সংক্রমণকাল অনুসারে পুণ্য, পুণ্যতর এবং পুণ্যতম কাল নির্ধারিত হয়।
মল্যায়ন — কবি ত্রিবিক্রমভট্ট 'নলচম্পু'-র অন্তর্গত "আর্যাবর্ত- বর্ণনম্'-এ প্রজাদের সুখসমৃদ্ধির কথা বলতে গিয়ে জ্যোতিঃশাস্ত্রে উল্লিখিত 'গ্রহ-সংক্রান্তি'-র কথা উল্লেখ করে ভারতবর্ষে দশম শতাব্দীতে যে জ্যোতিঃশাস্ত্রের চর্চা হত তার প্রমাণ রেখেছেন।
